মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

অঞ্জন - ১৬ : শেষ বলে কিছু নেই-শেষ যেখানেই-যেন শুরু সেখানেই

গানের শিরোনামঃ শেষ বলে কিছু নেই
অ্যালবামঃ ভালোবাসি তোমায়
........................................................

যখন মনের ভিতর সূর্যটা হঠাৎ ডুবে যায়
যখন আশা ভরসা সব রাস্তা হারায়
যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়
যখন বাসের ভিড়ে গলার ভিতর কান্না চাপতে হয়
যেন তোমার মতই আমি হাতড়ে বেড়ায়
যেন তোমার মতই আমার বন্ধু একটা চাই
এমন মাঝ দরিয়ার নৌকো তীরে আসে কিনারায়
ওরে মানুষ যখন আছে তখন হাতও জুটে যায়
শেষ বলে কিছু নেই
শেষ বলে কিছু নেই
শেষ যেখানেই 
যেন শুরু সেখানেই

যখন মনের ভিতর সূর্যটা হঠাৎ ডুবে যায়
যখন আশা ভরসা সব রাস্তা হারায়
যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়
যখন বাসের ভিড়ে গলার ভিতর কান্না চাপতে হয়
যেন তোমার মতই আমি হাতড়ে বেড়ায়
যেন তোমার মতই আমার বন্ধু একটা চাই
এমন মাঝ দরিয়ার নৌকো তীরে আসে কিনারায়
ওরে মানুষ যখন আছে তখন হাতও জুটে যায়
শেষ বলে কিছু নেই
শেষ বলে কিছু নেই
শেষ যেখানেই 
যেন শুরু সেখানেই

অঞ্জন - ১৫ : মাগো মা চল্লাম আমি করতে নিজে সংসার

গানের শিরোনামঃ রমা
অ্যালবামঃ পুরোনো গিটার
........................................

মাগো আমার মাগো জানি অনেক কষ্ট পাবে তুমি তবু আমার নেই কোন উপায়
মাগো আমার মাগো জানি অনেক কষ্ট পাবে তুমি তবু আমার নেই কোন উপায়
যেতেই আমায় হবে সে যে ট্যাক্সি নিয়ে বসে আছে বাসস্টপেতে আমার অপেক্ষায়
ঝিয়ের সাজে ঘোমটা টেনে বাবা কাকার চোখ এড়িয়ে যাচ্ছি ছেড়ে ছোট বেলার ঘর
অনেক ভাবনা চিন্তা করেও পারছিনা যে মেনে নিতে তোমদের পছন্দ করা বর
মাগো মা চল্লাম আমি করতে নিজে সংসার
মাগো মা ফিরে আসছি না
ইতি তোমার আদরের রমা

গয়না-গাটি বেনারশি সবই খুলে যাচ্ছি চলে শুধু নিলাম একটা মাত্র হার
আর আছে তোমার দেয়া ছোটবেলার সাহস অনেক সেটাই সবচেয়ে বড় উপহার
অনেক অপমানের বোঝা রইল তোমাদের কপালে বিয়ের মুখে কেলেঙ্কারিটা
কিন্তু মাগো নয় যে এ আর পুতুল নিয়ে খেলনা বাড়ি সত্যি সত্যি সংসার আমার
মাগো মা চল্লাম আমি করতে নিজে সংসার
মাগো মা ফিরে আসছি না
ইতি তোমার আদরের রমা

মাগো তুমি বলেছিলে মানুষ চেনা শক্ত বড় মনটা আসল পয়সা কড়ি নয়
অনেক বড়লোকের ছেলে ছলে বলে মিথ্যে বলে ঠকিয়ে নিতে চাইবে যে আমায়
কিন্তু এ যে দেখতে শুনতে নয় যে এমন দারুণ ভালো আছে যে তার হাজার গন্ডা দোষ
নেইকো যে তার টাকাওয়ালা বাবা কাকা আছে শুধু সত্যি কথা বলার সৎ সাহস
মাগো মা চল্লাম আমি করতে নিজে সংসার
মাগো মা ফিরে আসছি না
ইতি তোমার আদরের রমা

সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩

অঞ্জন - ১৪ : রঞ্জনা আমি আর আসবো না

গানের শিরোনামঃ রঞ্জনা
অ্যালবামঃ শুনতে কি চাও?
........................................

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাছি তাই
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না

ধর্ম আমার আমি নিজে বেছে নিই নি পদবিতে ছিল না যে হাত
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু-এক বার
ধর্ম আমার আমি নিজে বেছে নিই নি পদবিতে ছিল না যে হাত
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু-এক বার
বাংলাই সত্তর পাই আমি এক্সামে ভালোলাগে খেতে ভাত মাছ
গাঁজা সিগারেট কোনোটাই ছুঁই না পারি না চড়তে কোনো গাছ
চশমাটা খশে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে স্কুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না

বুঝবো কি করে আমি তোমার ঐ মেঝ দাদা শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদাগিরি কব্জির কারিগরি করে তার দিন কেটে যায়
বুঝবো কি করে আমি তোমার ঐ মেঝ দাদা শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদাগিরি কব্জির কারিগরি করে তার দিন কেটে যায়
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি নিলু-বিলু কিংবা নিতাই
মিথ্যে কথা আমি বলতে যে পারি না ভ্যাবা-ভ্যাবা-বা-ভ্যাবাচ্যাকা খাই
চশমাটা খশে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে স্কুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না

সত্যিকারের প্রেম জানিনা তো কি সেতা যাচ্ছে জমে হোমটাস্ক
লাগছে না ভালো আর মেট্রো চ্যানেলটা কান্না পাচ্ছে সারারাত
সত্যিকারের প্রেম জানিনা তো কি সেতা যাচ্ছে জমে হোমটাস্ক
লাগছে না ভালো আর মেট্রো চ্যানেলটা কান্না পাচ্ছে সারারাত
হিন্দু কী জাপানি জানিনা তো তুমি কি জানে ঐ দাদাদের গ্যাং
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি পারবো না ছাড়তে এ ঠ্যাং
চশমাটা খশে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে স্কুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাছি তাই
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না

অঞ্জন - ১৩ : যাই চলে যাই তোমার নেপালি পানশালাই

গানের শিরোনামঃ নেপালি
অ্যালবামঃ অনেক দিন পর
........................................

খুদে খুদে চোখে ভালোবাসা অবিশ্বাস্য নীল
চ্যাপ্টা ঠোঁটের মুচকি হাসি কান্না ভুলিয়ে দেয়
তাই মেঘ করলেই ইচ্ছে করে
যাই ছুটে যাই তোমার কাছে
হুলন রাজু তোমার নেপালি পানশালাই

পানটা গৌণ মুখ্য তোমার গিটার বাজিয়ে গান
নেশার ঘোরে হঠাৎ করে হারানো জানলে না
মেঘ করলেই ইচ্ছে করে ট্রেনটা ধরে ফেলি
যাই চলে যাই তোমার নেপালি পানশালাই

নেপালি একটা পুরোনো গন্ধ বন্ধুত্বের আজীবন
নেপালি একটা গিটার হাতে গাইছে আমার পূরান
ব্যাঙের ছাতার মত গজিয়ে যাচ্ছে ইট পাথর
বড়ই ঘিঞ্জি আজকে আমার সবুজ দার্জিলিং
তবু বন্ধুত্বের রং এখনো সবুজ ঘন সবুজ
সাতটার পর হুলন রাজুর পানশালায়
সেই বন্ধুত্বের সবুজ হাতটা পায় না খুঁজে আর
হাত গুটিয়ে হাঁটছে সবাই আমার কোলকাতায়
তাই মেঘ করলেই ইচ্ছে করে ট্রেনটা ধরে ফেলি
যাই চলে যাই তোমার নেপালি পানশালাই
নেপালি একটা পুরোনো গন্ধ বন্ধুত্বের আজীবন
নেপালি একটা গিটার হাতে গাইছে আমার পূরান

এই বুড়ো হাড়ে আর আজকে আমার কিবা সম্বল
দুটো বন্ধু মিলে গান করে যদি সন্ধ্যেটা কেটে যায়
তাই মেঘ করলেই ইচ্ছে করে
যাই ছুটে যাই তোমার কাছে
হুলন রাজু তোমার নেপালি পানশালাই
যদি একলা লাগে তোমার অক্কুরে এসো একবার
পান না হলেও গানটা পাবে ঠিক  বিনা পয়সায়
দার্জিলিং এর শেওলা ভেজা গলির ভেতর জইস পাপ
আমার নেপালি রূপালি নেপালি পানশালায়
নেপালি একটা পুরোনো গন্ধ বন্ধুত্বের আজীবন
নেপালি একটা গিটার হাতে গাইছে আমার পূরাণ

নেপালি নেপালি নেপালি নেপালি
একটা গিটার হাতে গাইছে আমার পূরাণ

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩

অঞ্জন - ১২ : সাবধান মিসেস মুখার্জী, সাবধান মিসেস সেন

গানের শিরোনামঃ মিসেস মুখার্জী
অ্যালবামঃ কেউ গান গায়
.................................................

সাবধান মিসেস মুখার্জী একটু ভেবে দেখবেন
মেয়েটি যে আপনার হচ্ছে বড় সে তো নয় ফাউন্টেনপেন
আগলে আগলে রেখে আঁচলের তলায় ধরে রাখা যায় না সময়
চোখে চোখে রাখা মানে কিন্তু মনে ধরে রাখা নয়
সাবধান মিসেস মুখার্জী তাকিয়ে দেখুন একবার
বলতে কি চায় চোখ দুটো তার চাপা অহংকার
জামার মাপটা তার জানেন ভালোই, মনের খবর কি রাখেন
সাবধান মিসেস মুখার্জী, সাবধান মিসেস সেন
বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে সে কি করে বলুন
আপনার ছোটো খাটো শাসন

সময়ের মার নেই বলছি যে তাই এখনো সময় আছে
যতই তাকে আগলে রাখুন নাচ আর গানের ক্লাসে
অন্ধ যে নয় তার চোখ দুটো তাই বন্ধ যে নয় তার মন
এই মনের সাথে কত হাজার কথা হয় তার যখন তখন
ষোল বছরের এই মনটার ভেতরে রোজ রোজ কত কি ঘটে
কত কত স্বপ্নকে জন্ম সে দেয় কত স্বপ্নকে দেয় পুড়িয়ে
একদিন মনের এই শশ্মানটা যদি দাও দাও করে জ্বলে ওঠে
সাবধান মিসেস মুখার্জী, সাবধান মিসেস সেন
বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে সে কি করে বলুন
আপনার ছোটো খাটো শাসন

ন নটা মাস ধরে পেটের ভেতর নিয়ে হাজার যন্ত্রণা
একটু একটু করে একদিন আপনি হয়ে গেলেন মা
একটু একটু করে যৌবন আপনার কোথায় গেল হারিয়ে
স্বপ্ন দেখার সেই মনটাও কেমন হয়ে গেল ঘোলাটে
বদলে গেছে সময়টা নাকি আপনি বদলে গেছেন
ষোল বছরের সেই স্বপ্নগুলো আপনি ভুলে বসেছেন
বলতেই পারেন আমার এই গানের নেই কোন মুণ্ডু মানে
তবে সাবধান মিসেস দত্ত, সাবধান মিসেস সেন
বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে সে কি করে বলুন
আপনার ছোটো খাটো শাসন

অঞ্জন - ১১ : ১২ই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার

গানের শিরোনামঃ মালা
অ্যালবামঃ ভালোবাসি তোমায়
.............................................

তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরীর শাড়ি  তোমার পি সি চন্দ্রের ঝুমকো কানের দুল
আজ ১২ই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল
তোমার সানন্দার পাতা থেকে ছিড়ে নেওয়া প্রেমিক পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে নিয়ে হাজার বিদেশী উপহার
এই শুভদিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার
এই ১২ই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার
আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে মালা, তুমি কে? তুমি কে?

তোমার কথা বলা যেন মধুবালা তোমার হাঁটাচলা সোফিয়া লোরেন
তোমার গন্ধ ফরাসি আনায় আনায় অভিমান অপর্ণা সেন
বৃষ্টি এলে চলে যাও জয়স্যালমি শীতকালে কোডাইকানাল
দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান
তোমারই জন্য ওবেরয় ভাইদের দরজা সদায় খোলা
সাতার শেখার অলিয়াস ফ্রঁসে দিনগুলি ঘেরা
তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে মালা, তুমি কে? তুমি কে?

মনে পড়ে কি সেই মৌলালীর মন বাসস্টপে দুপুর বেলায়
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান শোনাতাম আমি তোমায়
দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন যেভাবে হোক যেমন করেই
ছিলনা যে কিছুই বেচার আমার গেলাম তাই যে হেরে
আজ রে ব্যান্ড দিয়ে তুমি যতই ঢেকে রাখো চোখ লুকোতে পারবেনা
এন্টালি সিনেমার পেছনের বস্তির মৌলালীর মালা
আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটা আমি চিনি আমি জানি তোমাকে, তোমাকে

অঞ্জন - ১০ : তুমি যাকে বলো সোনা আমি তাকে বলি কাঞ্চন

গানের শিরোনামঃ কাঞ্চন
অ্যালবামঃ কেউ গান গায়
.......................................

একটু ভালো করে বাঁচব বলে আর একটু বেশি রোজগার
ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড়
পারলোনা কিছুতেই তোমার কোলকাতা আমাকে ভুলিয়ে দিতে
পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার কাঞ্চনকে
কাঞ্চনজানা কাঞ্চনঘর
কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনমন
তো পাইলে সোনা মনুভইয়ো
মউল্লায় হানচু কাঞ্চন

সোনার খোঁজে কেউ কত দূর দেশে যায় আমি কোলকাতায়
সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মতলায়
রাত্তির নেমে এলে তিনশো বছরের সিমেন্টের জঙ্গলে
ফিরে চলে যাই সেই পাহাড়ি বস্তির কাঞ্চনের কোলে
জং ধরা রং চটা পার্কের বেঞ্চিটা আমার বিছানা
কখন যে তুলে নিয়ে গিয়েছিল আমাকে তোমাদের থানা
তিনমাস জেল খেটে এখন আমি সেই থানার দারোয়ান
পারবোনা ফিরে পেতে হয়ত কোনোদিন আমার সে কাঞ্চন
কাঞ্চনজনা কাঞ্চনঘর
কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনমন
তো পাইলে সোনা মনুভইয়ো
মউল্লায় হানচু কাঞ্চন

বেড়াতে যদি তুমি যাও কোনোদিন আমার ক্যালিঙপঙ
মনে রেখ শংকর হোটেলের ভাড়া টুরিস্ট লজের থেকে কম
রাত্তির নেমে এলে আসবে তোমার ঘরে চুল্লিটা জালিয়ে দিতে
আর কেউ নয় সে যে আমার ফেলে আসা নীলচে পাহাড়ের মেয়ে
বোলো না তাকে আমি দারোয়ান শুধু বোলো করছি ভালোই রোজগার
ঐ বস্তির ড্রাইভার চিগুমির সাথে যেন বেধে না ফ্যালে সংসার
আর কিছু টাকা আমি জমাতে পারলে যাব যাব ফিরে
পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের ঘরে

আর যদি দেখো তার কপালে সিঁদুর বলো না কিছুই তাকে আর
শুধু এই সত্তর টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার
ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিল কানের মাকড়ি বেচে
ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে
কাঞ্চনজনা কাঞ্চনঘর
কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনমন
তুমি যাকে বলো সোনা
আমি তাকে বলি কাঞ্চন
কাঞ্চনজনা কাঞ্চনঘর
কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনমন
তো পাইলে সোনা মনুভইয়ো
মউল্লায় হানচু কাঞ্চন

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

অঞ্জন - ৯ : কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত

গানের শিরোনামঃ কাল থেকে ঠিক মানুষ হব
অ্যালবামঃ ইচ্ছে করেই একসাথে
..................................................................

আজকে তুমি শুনেছ কি রাতের বাংলা খবর
কাল সকালে বৃষ্টি হবে ভিজবে সারা শহর
ভিজবে শহর দালান কোঠা, ভিজবে তোমার বাড়ি
জানলা দুটো খুলে রেখ ভাঙাবো কাল আড়ি

বৃষ্টি তোমার ভীষণ প্রিয়, প্রিয় মাটির ঘ্রাণ
পরজন্মে দুটোই হব, দুটোই তোমার প্রাণ
অভিমানকে এবার না হয় দিলে কবর চাপা
ধরলে মাথা কথা শুনে খেয়ে নিও নাপা

বলছি সরি আর হবে না করছি মাথা নত
কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত
কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত
কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত
কাল থেকে ঠিক মানুষ হব 
কাল থেকে ঠিক মানুষ হব
কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত

জানি তুমি সুযোগ পেলেই আকাশটাকেই দেখো
এবার তবে আকাশ হব খাতায় লিখে রেখ
কাল বিকেলে বৃষ্টি শেষে চুমুক দিয়ে কাপে
আকাশটাকে সঙ্গি কর তোমার চোখের মাপে

বলতে যদি রাতের খবর মনের জলবায়ু
একমূহুর্তে কমিয়ে দিতাম অভিমানের আয়ু
দাও না বলে রাগ কি তোমার আমার চেয়েও বড়
এমন রাগে ভয় পাবে তো পথের কুটো খড়ও

বলছি সরি আর হবে না করছি মাথা নত
কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত
কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত
কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত
কাল থেকে ঠিক মানুষ হব 
কাল থেকে ঠিক মানুষ হব
কাল থেকে ঠিক মানুষ হব তোমার কথা মত



অঞ্জন - ৮ :অলিগলি তুমি কান পেতে দেখ শুনতে পাবে জেরমির বেহালা

গানের শিরোনামঃ জেরমির বেহালা
অ্যালবামঃ চলো বদলাই
....................................................

চুপি চুপি রাত নেমে এলে পরে ভাঙা জানলার শার্সিটা খুলে যায়
কালিঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়
মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে বেজে ওঠে জেরমির বেহালা
পাড়া পড়শিরা সব্বাই জানে আসে যায়
সেই কালো সাহেবের ভূত নাকি প্রেত
মরে গিয়ে বুড়ো হয় নি শান্ত কে জানে কেন কিসের আক্ষেপ
তাই মাঝে মঝে লোডশেডিংয়ের রাতে
ফিরে ফিরে আসে বেহালার মাস্টার

লা লালা লা .........

একদিন এই ঘরময় কত নিছক ছেলেমানুষি আড্ডা
উঠতো বেজে একসাথে কত কচি হাতের আনকোরা সোনাটা
হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা
চলে এসো তুমি রডনস্ট্রিটের কালিঝুলি মাখা পোড়ো বাড়িটা

লা লালা লা .........

লোভী প্রোমোটার হাঁসফাঁস করে পায়নি খুঁজে বাড়িটার দলিল
কে জানে কবে কার নামে হয়ে গেছে মর্ডগেজ অসহায় উকিল
বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালের আগাছা
বখাটে ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ ছাট্টার নেশা চলে
তবু সাহস করেনি কেউ এখনো গেট টপকাতে  লোডশেডিং হলে
শুধু দূর থেকে শুনে যায় সব্বাই বুড়ো জেরমির বেহালা

লা লালা লা .........

কে জানে কবে ভেঙে দিয়ে এই রঙিন শার্সি পুরোনো কড়িকাঠ
বসবে বাজার ব্যাংক নিয়ন আলোয় দোকানপাট জমজমাট
তবু মন বলে চলে যাবে না ফুরিয়ে কোনদিন পুরোনো কোলকাতা
অলিগলি তুমি কান পেতে দেখ শুনতে পাবে জেরমির বেহালা

 লা লালা লা .........

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

অঞ্জন - ৭ : চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি

গানের শিরোনামঃ এটা কি 2441139
অ্যালবামঃ শুনতে কি চাও?
...........................................


চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ
এখন আর কেউ আটকাতে পারবে না
সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো
মাকে বলে দাও বিয়ে তুমি করছ না ।।

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিংয়েই ওরা এগারোশো দিবে
তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছ না

এটা কি 2441139
বেলাবোস তুমি পারছ কি শুনতে
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে
এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষায়
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দি দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতিক্ষায় ।।

আর কিছুদিন তারপর বেলা মুক্তি
কষবার ঐ নীল দেওয়ালের ঘর
সাদাকালো এই জঞ্জালে ভরা
মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল নিল সংসার

এটা কি 2441139
বেলাবোস তুমি পারছ কি শুনতে
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে
এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছ
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি ।।

এটা কি 2441139
বেলাবোস তুমি পারছ কি শুনতে
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে
এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার

হ্যালো 2441139
2441139
দুচ্ছাই 2441139
হ্যালো 2441139
হ্যালো 2441139
2441139 ........

অঞ্জন - ৬ : একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা

গানের শিরোনামঃ একদিন বৃষ্টিতে
অ্যালবামঃ কোলকাতা-16
...................................................

একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি জামা মাথা
থাকবেনা রাস্তায় গাড়িঘোড়া
দোকান পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোদা গন্ধ

একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যাথা
অদূরে কোথাও কোন রেডিওতে
এই পথ যদি না শেষ হয়
আজ বৃষ্টির রং হয়ে যাবে নীল
আর আকাশের রংটা ছাই
একদিন বৃষ্টিতে একদিন
বৃষ্টিতে বিকেলে

ভাঙা দেয়ালের গায়ে সাতপাকে বাঁধা
কবেকার নুন শোতে কোথাও
আর বৃষ্টির ছাটে যাবে না দেখা
দুজনের চোখের জল
ঝমঝম ঝমঝম চোখের জল

একদিন বৃষ্টিতে বিকেলে
আমরা ধরা পড়ে যাব দেখ ঠিক
ধুয়ে যাবে যত আছে অভিমান
ধুয়ে যাবে সিঁদুরের টিপ
আর চটিটাও ছিড়ে যাবে তক্ষুনি
তাই পালানো যাবে না যে কোথাও
রাস্তা যেমন তেমনই
শুধু লোকজন সব উধাও

একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি জামা মাথা
থাকবেনা রাস্তায় গাড়িঘোড়া
দোকানপাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোদা গন্ধ
একদিন বৃষ্টিতে একদিন
বৃষ্টিতে বিকেলে