রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩

রুপম - ৫ : আমি কিছুতেই ভাববোনা তোমার কথা

গানের শিরোনাম: একলা ঘর
শিল্পী: রুপম ইসলাম (ফসিলস)
.............................................

এই একলা ঘর আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
আমি কিছুতেই ভাববোনা তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে
তবু গভীর রাতের অগভীর সিনেমায়
যদি প্রেম চায় নাটুকে বিদায়
আমি আছন্ন হয়ে পড়েছি আবার
দেখি চোখ ভিজে যায় কান্নায় ।।

না না কাঁদছি না
তোমায় ভাবছি না
মনে পড়ছে না তোমাকে
তবু যাচ্ছি কি?
ফিরে যাচ্ছি কি?
সেই ফেলে আসা অতীতে
সেই ক্ষতিতে

বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার
পাল্টাচ্ছে না এই অবস্থাটা যদিও পালটে যাওয়ায় দরকার
তোমার বাড়ির পথে চলেছি আবার দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়
জানালার কাচে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসা তা ঘোর বর্ষায় ।।

না না যাচ্ছি না
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সে পথটাকে
তবু যাচ্ছি কি?
ফিরে যাচ্ছি কি?
সেই ভুলে যাওয়া তোমাকে
সেই তোমাকে

না না কাঁদছি না
তোমায় ভাবছি না
মনে পড়ছে না তোমাকে
তবু যাচ্ছি কি?
ফিরে যাচ্ছি কি?
সেই ফেলে আসা অতীতে


না না যাচ্ছি না
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সে পথটাকে
তবু যাচ্ছি কি?
ফিরে যাচ্ছি কি?
সেই ভুলে যাওয়া তোমাকে
সেই তোমাকে

রুপম - ৪ : আমি শান্তশিষ্ট ভদ্রলোক রাগ সর্বোচ্চ হলে দিই ধমক

গানের শিরোনামঃ অ্যারোপ্লেন
শিল্পীঃ রুপম ইসলাম (ফসিলস)
..............................................

আকাশ থেকে একটা বিমান
কখন নেমে আসবে মাটিতে
আমি বসে ভাবছি বাড়িতে
দূর্ঘটনা ঘটল কি
আকাশ ভীষণ মেঘলা
আর বৃষ্টি হচ্ছে এই কোলকাতায়
তোমার বন্ধুত্বের কি অবস্থা
তা জানে কেবল প্রকৃতি

মেঘলা মনের শান্ত ঝড়
আমার ভুলিয়ে দিচ্ছে তেপান্তর
আমি ঘরের মধ্যেই খুঁজছি ঘর
খুঁজে পাচ্ছি শুধু তোমার কবর
আমার ইমারজেন্সি ঘোষণায়
আমার ত্বরণ হয়েছে বিঘ্নিত
আমি ভীষণ ভীষণ চিন্তিত
না পেয়ে তোমার খোঁজখবর

ফ্রিজের ভিতর জমছে খাবার
জমে জমে হচ্ছে পাহাড়
সকাল হল পৌছে যাবার
ক্ষিদে কবু বাড়ছে কৈ
নকল হচ্ছে তোমার সই
লুঠ হয়ে যাচ্ছে টিকিট বই
তোমার ভাঙছে তালা ইচ্ছে কলা
তোমার তৈরি রহস্যই

ফোন করব বলেও করছ না
তুমি অপঘাতেও মরছ না
তোমার নিজেই নিজের শত্রুতা
তোমার প্রকৃতি বিপজ্জনক
আমি শান্তশিষ্ট ভদ্রলোক
রাগ সর্বোচ্চ হলে দিই ধমক
কেটে যাচ্ছে আমার ক্রুদ্ধ শোক
বৃষ্টিতে দিচ্ছে অপেক্ষা

আকাশ থেকে একটা বিমান
কখন নেমে আসবে মাটিতে
আমি বসে ভাবছি বাড়িতে
দূর্ঘটনা ঘটল কি

মেঘলা মনের শান্ত ঝড়
আমার ভুলিয়ে দিচ্ছে তেপান্তর
আমি ঘরের মধ্যেই খুঁজছি ঘর
খুঁজে পাচ্ছি শুধু তোমার কবর
আমার ইমারজেন্সি ঘোষণায়
আমার ত্বরণ হয়েছে বিঘ্নিত
আমি ভীষণ ভীষণ চিন্তিত
না পেয়ে তোমার খোঁজখবর

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩

রুপম - ৩ : নীল রং ছিল ভীষণ প্রিয়

গানের শিরোনামঃ নীল রং ছিল ভীষণ প্রিয়
শিল্পীঃ রুপম ইসলাম ( ফসিলস )
...............................................................


সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ, অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়

সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময়

নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়?

আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়

আহা হা হা ...
যেতে দাও সে দিনের মত
আহা হা হা ...
পেতে দাও সে দিনের ক্ষত
আহা হা হা ...
নীল শরীরে তোমায় ছোঁব
আহা হা হা ...
নীল সাগরে ভাসিয়ে দেব
আহা হা হা ...
যেখানে সব বেড়া ভেঙে যায়
আহা হা হা ...
সেই দূর পাহাড়ের নীলিমায়

শুনি আজো সেই দূরের তলব
বন্ধ ঘরের সেই পথের ঝলক
পথের সীমায় পাথর ফলক
দেয় ডাক ।।

ঝকঝকে রোদে কংক্রিট ভীড়
করে আসে ছায়া দেয় বাঁধে নীড়
অস্থির মন অজান্তে স্থির
বলে আজ থাক

রুপম - ২ : এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না

গানের শিরোনামঃ হাসনুহেনা
শিল্পীঃ রুপম ইসলাম ( ফসিলস )
..............................................

ও মেয়ে
তুমি জান না যে মাঝরাতে
এক ঘেয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে

জানি না
তার কি বা যায় আসে তাতে
তাই গান গায় রাস্তাতে
আর ভুলে যায় পস্তাতে

জীবন চলছে না আর সোজা পথে
দেখো আজও হাসি কোনোমতে
বেঁচে গেছি বলি হতে হতে

তাই তো
মরে গেলে হতো বেশি ভালো
কেন এত সুখ ফেলে গেলো
জীবনের সেরা স্মৃতি গুলো

স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে
আর হাত পাতে
আর ভেঙে পড়ে কান্নাতে

উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘর ছাড়া
দিল পলায়নে আস্কারা আমায়
এই প্রাণ
এইভাবে পলাতক হোলো
তবু যাবে কাহাতক বলো
শেষ হয়ে গেলো পেট্রোলও
ভাবি শুনশান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে

বলো ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি শোকজটা দিতে জমা

এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
উঠেছে হাসনুহেনা
তাকাও

জীবন চলছে না আর সোজা পথে
দেখো আজও হাসি কোনোমতে
বেঁচে গেছি বলি হতে হতে

হয় তো
মরে গেলে হতো বেশি ভালো
কেন এত সুখ ফেলে গেলো
জীবনের সেরা স্মৃতি গুলো

এই প্রাণ
এইভাবে পলাতক হোলো
তবু যাবে কাহাতক বলো
শেষ হয়ে গেলো পেট্রোলও
ভাবি শুনশান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

রুপম-১ : কেনো করলে এরকম

গানের শিরোনামঃ কেনো করলে এ রকম 
শিল্পীঃ রুপম ইসলাম (ফসিলস)
............................................................

ভোরের বাতাসে যতো স্নিগ্ধতা আছে
বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে
রোদের আদরে যতো তীব্রতা আছে
হ্যালায় ফিরিয়ে দিয়েছি আকাশে
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে
ভালোবেসে আমার নিয়ন্তাকে
দুঃস্বপ্নে দু চোখ শাস্তি যাবতজীবন
কি করে ভুলি রাজকন্যাকে

কেনো করলে এ রকম বলো
কেনো করলে এ রকম বলো
কেনো করলে এ রকম

ভোরের বাতাসে যতো স্নিগ্ধতা আছে
বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে
রোদের আদরে যতো তীব্রতা আছে
হ্যালায় ফিরিয়ে দিয়েছি আকাশে
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে
ভালোবেসে আমার নিয়ন্তাকে

কেনো করলে এ রকম বলো
কেনো করলে এ রকম
কেনো করলে এ রকম বলো
কেনো করলে এ রকম

আজ নকল লাগে সব সুখের কাহিনী
দীর্ঘ শ্বাস দীর্ঘ যামিনী
নতুন পরিচয়ে বাড়ে শুধু গ্লানি
হাতড়ায় হাত ছুঁতে চায় যা গেছে

দু চোখ কতদিন  তোমাকে দেখেনি
দেখতেও চায় না এ কথা মিথ্যে নয়
আসলে জীবন বলে সত্যি কিছু নেই
জীবন জীবিত থাকার অভিনয়ে

কেনো করলে এ রকম বলো
কেনো করলে এ রকম
কেনো করলে এ রকম বলো
কেনো করলে এ রকম 

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

মজারবিন্দু - ১৭ : আমরা পাঞ্জাবিদের পাইয়া বলি মাড়োয়ারি মাওড়া(ঁ)

গানের শিরোনামঃ আমরা বাঙালি জাতি
অ্যালবামঃ হুলাবিলা
..........................................

আরে কিছু কিছু বস্তু আছে
আহা কিছু কিছু বস্তু আছে শুরুতেই শেষ
আহা শুরুতেই শেষ
যেমন ধরো শেবাগ ব্যাটিং শুরু করলে
আরে বোলাররা বোললেস
আচ্ছা 
কিছু কিছু বস্তু আছে শেষ যার শুরু
আহা শেষ যার শুরু
আহা লাস্ট সিনে স্লো মোশনে ইয়া ঢিসুম ছাড়ে গুরু
ঢিশুম ঢিশুম ঢিশুম
আর কিছু কিছু বস্তু আছে শুরু শেষের বাইরে
যেমন বাঙ্গালীদের গুণের সাগর কূল কিনারা নাইরে
আহা একদা এই বঙ্গের মাথায় রাজার মুকুট বসতো
এখন হাতে থাকে নোংরা ফাইল পাতে আলু পোস্ত
বল আমরা বাঙ্গালী জাতি

আমরা বাঙ্গালি জাতি পাড়ায় খেলি পিট্টু
আর রণে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু
আমরা বাঙ্গালি জাতি পাড়ায় খেলি পিট্টু
আর রণে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু

আমরা চক্ষু বুজে পৈতে খুঁজে সত্য নারাণ সিন্নি
আর মোবাইলে ঝিংকুছবি আড়াল হলেই গিন্নি
জয় জয় জয় বাংলা 
ন্যাটায় বাংলা হাতে হ্যারিকেন ...

না না বাঙ্গালীর নামে হবে না কোন আবেল তোবেল
কারণ আমার প্যান্টুল হলদে হলেও
ও বাবা আমার প্যান্টুল হলদে তো কি-রবীন্দ্রনাথ নোবেল
বাঙ্গালীর নামে হবে না কোন আবেল তোবেল
আমার প্যান্টুল হলদে হলেও রবীন্দ্রনাথ নোবেল
আরে এক নোবেলেই একশ বছর তাও গিয়েছে চুরি
আর এখন সৌরভ এসে গেছে ডাবল সেঞ্চুরি
জয় জয় জয় বাংলা 
ন্যাটায় বাংলা হাতে হ্যারিকেন...

আরে কিছু কিছু বস্তু আছে
আহা কিছু কিছু বস্তু আছে মধ্যভাগে মজা
আহা মধ্যিখানে মজা
যেমন দাম্পত্যের মাঝামাঝি অন্য জিহ্বে গজা
যেমন বাঙ্গালীদের মধ্যিখানে ছোট্ট একটি ভুড়ি
এলার্ম দিয়ে উঠে তাতে লাগাবে সুড়সুড়ি
বল আমরা বাঙ্গালী জাতি
আমরা পাঞ্জাবিদের পাইয়া বলি মাড়োয়ারি মাওড়া
আর নন-কম্যুনাল দেওয়াল লিখি
আহা এদিকে নন-কম্যুনাল দেওয়াল লিখি ক্যালকাটা টু হাওড়া
পাঞ্জাবিদের পাইয়া বলি মাড়োয়ারি মাওড়া
নন-কম্যুনাল দেওয়াল লিখি ক্যালকাটা টু হাওড়া

আরে জন্ম থেকেই সেন্টু খেয়ে শহীদ শহীদ ভঙ্গি
এই গুলির আগেই সারেন্ডার আর প্রেমের আগেই লেংঙ্গি
জয় জয় জয় বাংলা, 
ন্যাটায় বাংলা হাতে হ্যারিকেন ..

আমাদের বগল ভড়া Struggle আছে ছাগল ভরা মাংস
তবু চাকরি করে শোধ করে যাই লোনেরই ভগ্নাংশ
বগল ভড়া Struggle আছে ছাগল ভরা মাংস
চাকরি করে শোধ করে যাই লোনেরই ভগ্নাংশ

একদিন অ্যামেরিকাও ধ্বংস হবে
বলে কি! বলে কি
অ্যামেরিকাও ধ্বংস হবে বিলেত যাবে ঝুলে
শুধু জয় বাঙ্গালী থাকবে টিকে ফাঁদেই সব গুলে
বল জয় জয় জয় বাংলা
ন্যাটায় বাংলা হাতে হ্যারিকেন .......

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

মজারবিন্দু - ১৬ : জানি গাঁজা-কোকেন নিয়ে থাকেন ম্যারাডোনা (ঁ)

গানের শিরোনামঃ আর জানি না 
অ্যালবামঃ আর জানি না
...............................................

আর জানি না
জানি কি কেন কবে কোথায় কিসের প্রশ্নগুলো হাতে গোনা
আর জানি না
আর জানি না
জানি কি কেন কবে কোথায় কিসের প্রশ্নগুলো হাতে গোনা
আর জানি না
জানি বাবা মূখ্যমন্ত্রী রাজ্যপাল ও প্রধানমন্ত্রীর নাম ঠিকানা
আর জানি না
আর জানি না
জানি বাবা মূখ্যমন্ত্রী রাজ্যপাল ও প্রধানমন্ত্রীর নাম ঠিকানা
জানি মার্কিন মরণাস্ত্র
চুপ করে থাক ভালো চাসতো
নইলে ধোলায় আগা-পাছতলা

আর জানি না
জানি ভারতের কপালে জুটবে না পরের অলিম্পিক ঘোষণা
আর জানি না
আর জানি না
জানি ভারতের কপালে জুটবে না পরের অলিম্পিক ঘোষণা
আর জানি না
জানি ঘুষ ন্যান ট্রাফিক পুলিশ গাঁজা-কোকেন নিয়ে থাকেন ম্যারাডোনা
আর জানি না
আর জানি না
জানি ঘুষ ন্যান ট্রাফিক পুলিশ গাঁজা-কোকেন নিয়ে থাকেন ম্যারাডোনা
চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয়
কাঁটা বেছে মৎস্য খেয়
ড্রাগের থেকে বৎস্য যেও না

আর জানি না
জানি বাজেটের সাঁড়াশি মধ্যবিত্তের পাতে বাঁসি চারাবোনা
আর জানি না
আর জানি না
জানি বাজেটের সাঁড়াশি মধ্যবিত্তের পাতে বাঁসি চারাবোনা
আর জানি না
জানি জুহি হাসবে হি হি রামগড়ুড়ের হাসবে এ কথা মানি না
আর জানি না
আর জানি না
জানি জুহি হাসবে হি হি রামগড়ুড়ের হাসবে এ কথা মানি না
মিস ইউনিভার্স সুষ্মিতা সেন
বিজ্ঞাপনে হাসেন টাসেন
আলুভাতে ভালোবাসেন না

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

মজারবিন্দু - ১৫ : যেতে দিবি না কেন দিদিমণি তুই বাথরুমটা কি তোর বাবার (ঁ)

গানের শিরোনামঃ বাথরুম
অ্যালবামঃ ত্বকের যত্ন নিন
.........................................

এক ইংলিশ মিডিয়াম স্কুল কড়া Disciplineএর ধ্বজা ওড়ে
এক ইংলিশ মিডিয়াম স্কুল কড়া Disciplineএর ধ্বজা ওড়ে
হাফ প্যান্ট পরা স্যার অংকের ক্লাস নেয় মিস টকি মিনি স্কার্ট পরে
হো হো হো হো মিস টকি মিনি স্কার্ট পরে
হো হো হো হো মিস টকি মিনি স্কার্ট পরে

তুমি বাংলায় বলবে না কথা
তুমি বাংলায় বলবে না কথা
তুমি টিফিনে খাবে না পাউরুটি
First আর Fifth পিরিয়ডে যদি মিস বলে বাথরুমে যাবে গুটি গুটি
হো হো হো হো বাথরুমে যাবে গুটি গুটি
হো হো হো হো বাথরুমে যাবে গুটি গুটি

কচি ছেলেদের চোখ হল ট্যারা
কচি ছেলেদের চোখ হল ট্যারা
বান্ধবীদের Dress দেখে
সেই Frustrationএ বাথরুমের দেয়ালে হিজিবিজি আঁকে আর লেখে
হো হো হো হো হিজিবিজি আঁকে আর লেখে
হো হো হো হো হিজিবিজি আঁকে আর লেখে

একদিন সুন্দর সকালে
এরকমই নামীদামী স্কুলে
Third পিরিয়ডে দেখে গেল এক ছাত্র ছোট্ট করে আঙুল তুলে
হো হো হো হো ছোট্ট করে আঙুল তুলে
হো হো হো হো ছোট্ট করে আঙুল তুলে

তুমি First পিরিয়ডে গিয়েছিলে না
তুমি First পিরিয়ডে গিয়েছিলে
আর Third পিরিয়ডে পেল আবার
তোমার Third পিরিয়ডে পেল আবার
বসে থাক চেপেচুপে প্যান্ট ভিজে চুপচুপে এক চড়ে করে দেব সাবাড়
হো হো হো হো এক চড়ে করে দেব সাবাড়
হো হো হো হো এক চড়ে করে দেব সাবাড়

বন্ধুরা দেখে হেসে হেসে
আরে প্রকৃতিও ডাকে ভালোবেসে
পেট তার ফেটে যায় সময় যে কেটে যায় এবারে বেঞ্চি যাবে ভেসে
হাই হাই হাই হাই এবারে বেঞ্চি যাবে ভেসে
হাই হাই হাই হাই এবারে বেঞ্চি যাবে ভেসে

তলপেটে হয় খুব যাতনা তাই মনে জাগে বিপ্লবী চেতনা
তলপেটে হয় খুব যাতনা তাই মনে জাগে বিপ্লবী চেতনা
Auntieও ছোট ছিল স্কুলে যেত ক্লাসে যেত তখন কি তার কিছু পেত না
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তখন কি তার কিছু পেত না
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তখন কি তার কিছু পেত না

অবশেষে জেগে ওঠে শোষিত
দিদিমণিই আসলে দোষী তো
তাই সগর্বে সে করিল সে ঘোষণা
আমি First পিরিয়ডে গিয়েছিলাম
হ্যাঁ আমি First পিরিয়ডে গিয়েছিলাম
আর Third পিরিয়ডে যাব আবার
আর Third পিরিয়ডে যাব আবার
যেতে দিবি না কেন দিদিমণি তুই বাথরুমটা কি তোর বাবার
হো হো হো হো বাথরুমটা কি তোর বাবার
হো হো হো হো বাথরুমটা কি তোর বাবার

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩

মজারবিন্দু - ১৪ : তুমি জিম করবেট নাকি ভীমনাথ (ঁ)

গানের শিরোনামঃ ভ্যাবাচ্যাকা
অ্যালবামঃ U/A
.......................................

ডিম আগে এল নাকি মুরগী রোস্ট
তুমি গোবর নাকি জবরদোস্ত
প্রেম আগে আসে নাকি মদপান
তুমি মদন নাকি সালমান খান

খাও ভ্যাব-ব্যা-ভ্যাবাচ্যাকা ......

ক খ গ ঘ A B C D  চ ছ জ ঝ ঞ
ম ম মগজে লাগে যে রেখে রোজ টোকা দিও
র র রসকষ সিঙ্গাড়া ফুলোফুলি পাবে
জিতে গেলে ফ্রিতে পাবে হেরে ফস্কাবে

খাও ভ্যাব-ব্যা-ভ্যাবাচ্যাকা ......

কেন হেঁটে যাবি একটু Lateএ যাবি
কেন হেঁটে যাবি একটু Lateএ যাবি
হেঁটে গেলে ঠাটা রোদে
মিছিলে কি পেলি রুচিবোধে

ভ্যাব-ব্যা-ভ্যাবাচ্যাকা .......

বাঘ আগে আসে নাকি B B D বাঘ
তুমি জিম করবেট নাকি ভীমনাথ
মল আগে আসে নাকি শপিংমল
তুমি কি মিনারেল মাকি টিউকল

খাও ভ্যাব-ব্যা-ভ্যাবাচ্যাকা .......

A B C D  হ য ব র L M N O P
ফুলদানি ফুলে রাখি নাকি ফুলকপি
কানাখানা গানাখানা ছানা যাবে কেটে
কারখানা উঠে গেলে খাবি থু থু চেটে

খাও ভ্যাব-ব্যা-ভ্যাবাচ্যাকা .......

কেন চরে যাবি আতে মরে যাবি
কেন চরে যাবি আতে মরে যাবি
ধান দিলি মেপে
আর চান দিলি ভটভটি চেপে

খাও ভ্যাব-ব্যা-ভ্যাবাচ্যাকা .......

ঘুম আগে এল নাকি স্বপ্নদোষ
তুমি কি ফুলপ্লেট নাকি উপোষ
বউ আগে আসে নাকি বউ ব্রেক
তুমি মিস India নাকি Mistake

খাও ভ্যাব-ব্যা-ভ্যাবাচ্যাকা .......

মজারবিন্দু - ১৩ : সুন্দরী আসে ঝাঁকে ঝঁকে কন্ডাক্টর বাস ভাড়া চায় না (ঁ)

গানের শিরোনামঃ কন্ডাক্টর
অ্যালবামঃ আর জানি না
.......................................

সুন্দরী আসে ঝাঁকে ঝঁকে কন্ডাক্টর বাস ভাড়া চায় না
বাচ্চারা যে যেথায় থাকে ধরবেই অটোগ্রাফের জন্যে বায়না
আর স্পিলবার্গ এসে পায়ে উলটায় গুরু তুমি ছাড়া আছে আর কে
তাই নামলুম চ্যালেঞ্জিং Roleটায় আমি ডাইনোসর জুরাসিকপার্কে

না না ভগবান এ তোমার মহা অন্যায় আমায় প্রতিভা দিলে ভয়ংকর
আমি গাইলেই লোকে ভাবে শান আর নাচলেই ভাবে মমতা শংকর
দেবতার মতন চেহারা দেখে লজ্জায় গুটিয়ে যায় আয়না
সুন্দরীরা মাথা কোটে আরে কন্ডাক্টর বাস ভাড়া চায় না

আর এর মধ্যেই কেমন প্রসিদ্ধ আমায় কত লোকে যাচ্ছে দেখে
এই তো সেদিনকে এক বৃদ্ধ এলেন সুদূর রাচি থেকে
তিনি মন দিয়ে দেখলেন নাড়ি শুনলেন আমার লেখা পদ্য
বোধহয় সম্বর্ধনা পেতে পারি গিয়ে থাকতেও বললেন দিন চৌদ্দ

রাচিতে নাকি সব বন্ধু আমার পথ চেয়ে হয় হন্যে
এদিকে বাড়ির লোকেরাও তো খুব ব্যাস্ত পাঠাবার জন্যে
কিন্তু চাইলেই তো যাচ্ছি না, কদিন আছি
তদ্দিন আমি যে রাজা আমাকে তো কেউ ঘাটায় না
আমি প্রতিবন্ধীর সিটে বসি তাই কন্ডাক্টর বাস ভাড়া চায় না

মজারবিন্দু - ১২ : দুধ না খেলে হবে না ভালো ছেলে (ঁ)

গানের শিরোনামঃ দুধ না খেলে
অ্যালবামঃ চ
..............................................

দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
জল পানি পেলে তবেই না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে

গায়ে না লাগলে গদ্দি জিমে করে দেব ভর্তি
গায়ে না লাগলে গদ্দি জিমে করে দেব ভর্তি
ওরা দেশে কবে সেই ছেলে হবে মিঠুন চক্রবর্তী
খালি গায়ে গুরু Action কর শুরু মাধুরীকে ট্যাকে ফেলে
জিমে না গেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
ডিমে তা দিলে তবেই না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে

পেয়ারেতে হও আবাগাত শেয়ারেতে হও হর্ষদ
পেয়ারেতে হও আবাগাত শেয়ারেতে হও হর্ষদ
পড়াশুনা ভুলে দাও লাটে তুলে মধ্যশিক্ষা পর্ষদ
MBA করে চমকিয়ে দাও বাছা প্রেম-বিয়ে করে ফেলে
প্রেম না পেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
স্কুলে না গেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে