শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

অঞ্জন - ৮ :অলিগলি তুমি কান পেতে দেখ শুনতে পাবে জেরমির বেহালা

গানের শিরোনামঃ জেরমির বেহালা
অ্যালবামঃ চলো বদলাই
....................................................

চুপি চুপি রাত নেমে এলে পরে ভাঙা জানলার শার্সিটা খুলে যায়
কালিঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়
মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে বেজে ওঠে জেরমির বেহালা
পাড়া পড়শিরা সব্বাই জানে আসে যায়
সেই কালো সাহেবের ভূত নাকি প্রেত
মরে গিয়ে বুড়ো হয় নি শান্ত কে জানে কেন কিসের আক্ষেপ
তাই মাঝে মঝে লোডশেডিংয়ের রাতে
ফিরে ফিরে আসে বেহালার মাস্টার

লা লালা লা .........

একদিন এই ঘরময় কত নিছক ছেলেমানুষি আড্ডা
উঠতো বেজে একসাথে কত কচি হাতের আনকোরা সোনাটা
হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা
চলে এসো তুমি রডনস্ট্রিটের কালিঝুলি মাখা পোড়ো বাড়িটা

লা লালা লা .........

লোভী প্রোমোটার হাঁসফাঁস করে পায়নি খুঁজে বাড়িটার দলিল
কে জানে কবে কার নামে হয়ে গেছে মর্ডগেজ অসহায় উকিল
বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালের আগাছা
বখাটে ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ ছাট্টার নেশা চলে
তবু সাহস করেনি কেউ এখনো গেট টপকাতে  লোডশেডিং হলে
শুধু দূর থেকে শুনে যায় সব্বাই বুড়ো জেরমির বেহালা

লা লালা লা .........

কে জানে কবে ভেঙে দিয়ে এই রঙিন শার্সি পুরোনো কড়িকাঠ
বসবে বাজার ব্যাংক নিয়ন আলোয় দোকানপাট জমজমাট
তবু মন বলে চলে যাবে না ফুরিয়ে কোনদিন পুরোনো কোলকাতা
অলিগলি তুমি কান পেতে দেখ শুনতে পাবে জেরমির বেহালা

 লা লালা লা .........

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

অঞ্জন - ৭ : চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি

গানের শিরোনামঃ এটা কি 2441139
অ্যালবামঃ শুনতে কি চাও?
...........................................


চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ
এখন আর কেউ আটকাতে পারবে না
সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো
মাকে বলে দাও বিয়ে তুমি করছ না ।।

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিংয়েই ওরা এগারোশো দিবে
তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছ না

এটা কি 2441139
বেলাবোস তুমি পারছ কি শুনতে
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে
এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষায়
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দি দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতিক্ষায় ।।

আর কিছুদিন তারপর বেলা মুক্তি
কষবার ঐ নীল দেওয়ালের ঘর
সাদাকালো এই জঞ্জালে ভরা
মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল নিল সংসার

এটা কি 2441139
বেলাবোস তুমি পারছ কি শুনতে
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে
এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছ
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি ।।

এটা কি 2441139
বেলাবোস তুমি পারছ কি শুনতে
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে
এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার

হ্যালো 2441139
2441139
দুচ্ছাই 2441139
হ্যালো 2441139
হ্যালো 2441139
2441139 ........

অঞ্জন - ৬ : একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা

গানের শিরোনামঃ একদিন বৃষ্টিতে
অ্যালবামঃ কোলকাতা-16
...................................................

একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি জামা মাথা
থাকবেনা রাস্তায় গাড়িঘোড়া
দোকান পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোদা গন্ধ

একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যাথা
অদূরে কোথাও কোন রেডিওতে
এই পথ যদি না শেষ হয়
আজ বৃষ্টির রং হয়ে যাবে নীল
আর আকাশের রংটা ছাই
একদিন বৃষ্টিতে একদিন
বৃষ্টিতে বিকেলে

ভাঙা দেয়ালের গায়ে সাতপাকে বাঁধা
কবেকার নুন শোতে কোথাও
আর বৃষ্টির ছাটে যাবে না দেখা
দুজনের চোখের জল
ঝমঝম ঝমঝম চোখের জল

একদিন বৃষ্টিতে বিকেলে
আমরা ধরা পড়ে যাব দেখ ঠিক
ধুয়ে যাবে যত আছে অভিমান
ধুয়ে যাবে সিঁদুরের টিপ
আর চটিটাও ছিড়ে যাবে তক্ষুনি
তাই পালানো যাবে না যে কোথাও
রাস্তা যেমন তেমনই
শুধু লোকজন সব উধাও

একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি জামা মাথা
থাকবেনা রাস্তায় গাড়িঘোড়া
দোকানপাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোদা গন্ধ
একদিন বৃষ্টিতে একদিন
বৃষ্টিতে বিকেলে

অঞ্জন - ৫ : দুষ্টু গান ঢোকালে প্রমাণ করে দেবে ভালো ছবিটাও চলে

গানের শিরোনামঃ দুষ্টু গান
অ্যালবামঃ চলো বদলাই
.......................................

সিনেমা সিনেমা সিনেমা আজ সিনেমার বড় দিন
শুটিং শুরু কোলকাতায় বোম্বের হিরোইন
সিনেমা সিনেমা সিনেমা আজ সিনেমার বড় দিন
শুটিং শুরু কোলকাতায় বোম্বের হিরোইন

নির্দেশকের দৃঢ় প্রতিজ্ঞা এমন ছবি বানাবে
সারাদেশ জুড়ে সক্কলে একসাথে ট্যারা হয়ে যাবে
সুস্থ চিন্তা ভাবনা নিয়ে কমার্শিয়ালকে তাই
এমন ছবি সম্ভব একমাত্র কোলকাতায়
প্রোযোজক শুধু বারবার একটা কথাই বলে যান
একটা দুষ্টু গান ঢোকান না দাদা দুষ্টু গান ঢোকান
একটা দুষ্টু গান ঢোকান না দাদা দুষ্টু গান ঢোকান
একটা দুষ্টু গান ঢোকান না দাদা দুষ্টু গান ঢোকান

একটা দুষ্টু গান ঢোকালে
দেখিয়ে দেব সব্বাইকে ভালো ছবিটাও চলে
দুষ্টু গান ঢোকালে

দুষ্টু গানের মত কিন্তু গপ্প দুষ্টু নয়
দুষ্টুমিটা দুম করে আমি ঢুকিয়ে দেব কোথায়
গপ্প সে তো গপ্পই দাদা একটু ঘুরিয়ে দিন
ঠাট্টার ছলে হাসির ছলে লিখুন দুষ্টু সিন
গানের জন্য গপ্প নাকি গপ্পের জোরে গান
সেটা ঠিক করা আপনার কাজ আপনিই সামলান
শুটিং হল মুলতবি সক্কলে মিলে ভাবে
দুষ্টু গান ঢোকাবে কি করে দুষ্টু গান ঢোকাবে
দুষ্টু গান ঢোকাবে কি করে দুষ্টু গান ঢোকাবে
ওরে দুষ্টু গান ঢোকাবে কি করে দুষ্টু গান ঢোকাবে

দুষ্টু গান ঢোকালে
প্রমাণ করে দেবে ভালো ছবিটাও চলে
একটা দুষ্টু গান ঢোকালে

নির্দেশকের দাড়ি পেকে যায় সারা দিন রাত ভেবে
কি করে তার ভালো ছবিটাতে দুষ্টুমি ঢুকাবে
এতদিন ধরে ছবির স্বপ্ন ছবি সে তো বানাবেই
এত সহজে হাল ছেড়ে দেবে না কিছুতেই
সেই ছেলেবেলা কত দুষ্টুমি করে গেছে দিন রাত
ছবির জন্য একটু দুষ্টু হবে না কেন সে আজ
সামান্য দুষ্টুমির জন্য গোটা ছবি বরবাদ
যদি হয়ে যায় নেই তার ছবি বানাবার অধিকার
তাই গপ্পের গরু গাছে উঠে গিয়ে নাচল তাধিন ধিন
একটা দুষ্টু গানের সিন লেখা হল দুষ্টু গানের সিন
দুষ্টু গানের সিন লেখা হল দুষ্টু গানের সিন
ওরে দুষ্টু গানের সিন লেখা হল দুষ্টু গানের সিন

কারণ দুষ্টু গান ঢোকালে
প্রমাণ করে দেবে সব্বাইকে ভালো ছবিটাও চলে
একটা দুষ্টু গান ঢোকালে

এবার দুষ্টু গানের লোকেশান দূরে হবে নাকি কাছে
সুইডেন যাবার মুরোদটা নেই দুষ্টু বুদ্ধি আছে
দুষ্টু গানের লোকেশান দূরে হবে নাকি কাছে
সুইডেন যাবার মুরোদটা নেই দুষ্টু বুদ্ধি আছে

কাঠে কাঠ ঠুকে সেট হয়ে গেল ইন্দ্রপুরীতে
সিন লেখা হল নায়ক দেখছে দুষ্টু ক্যাব্রে
তরতর করে সুর দেওয়া হল দুষ্টু মিষ্টি গান
প্রোযোজক হেসে পিঠ চাপড়ায় এটাইতো জান
তাই পোস্টার হল প্রচার হল টিভির পর্দায়
একটা দারুণ ভালো দুষ্টু ছবি হচ্ছে কোলকাতায়
সুস্থ ভালো রুচির ছবি দেখতে যদি চান
একটু দুষ্টুমি দেখে যান না দাদা দুষ্টুমি দেখে যান
একটু দুষ্টুমি দেখে যান না দাদা দুষ্টুমি দেখে যান
একটু দুষ্টুমি দেখে যান প্লিজ দুষ্টুমি দেখে যান

কারণ দুষ্টুমি দেখে গেলে
প্রমাণ করে দেবেন আপনারাই ভালো ছবিটাই চলে








অঞ্জন - ৪ : তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি

গানের শিরোনামঃ বৃষ্টি
অ্যালবামঃ পুরোনো গিটার
..........................................

আমি বৃষ্টি দেখেছি
বৃষ্টির ছবি এঁকেছি
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি

চারটে দেয়াল মানেই নয়ত ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
তখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর
আমি অনেক ভেঙেচুরে আবার শুরু করেছি
আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি
শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি

হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করে নি আমার ভয়
তখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর

আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি
আমি আগুন থেকে ঠেকে শিখে অনেক পুড়েছি
আমি অনেক কষ্টে অনেক কিছু দিতে শিখেছি
শুধু তোমায় বিদায় দিতে হবে স্বপ্নেও ভাবিনি

আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি

অঞ্জন - ৩ : ঐ অ্যালুমিনিয়ামের চাঁদ দেয়নি পালাতে আমায়

গানের শিরোনামঃ বসে আছি ইষ্টিশানেতে
অ্যালবামঃ শুনতে কি চাও?
...................................................

বসে আছি ইশটিশানেতে
লেবু-লজেন্সের শিশিটা হাতে
খোকাখুকি তার গলা শুকিয়ে কাঠ
গাড়ি আজ লেটে দৌড়চ্ছে
বাড়ি ছেড়েছি ডিসেম্বর মাসে
পালাতে হয় নি দাদা তাড়িয়েছে
ফিরতে হলে আড়াইশো টাকা
দিতে হবে মাসের শেষে

অঙ্কতে আশি পেয়েছিলাম একবার
মা ভেবেছিল হব ইঞ্জিনিয়ার
বাবা কিছুই ভাবতে পারে নি
বাবা ছিল না যে আমার
কালো ঘরবাড়ি শনশন যায় সরে
ট্রেনের দোলাতে রোজ দুপুরে
মায়ের কোলের সেই দোলাটা
যায় মনে পড়ে যায় আমার
কু ঝিকঝিক করে যখন রাত আসে
চাঁদটা মনে হয় অ্যালুমিনিয়ামের
কারখানার ঐ কালো ধোঁয়াটা
কেন যে আমায় কাঁদায়

দাদা একটা মিনি হবে কি
একটাও লেবু হয়নি বিক্রি
গতকালের পনের টাকা থেকে
চেকারকে দিতে হবে দশ

একবার ভেবেছিলাম এই গলাটা
যায় যদি যাক ট্রেনের তলাতে
কিন্তু ঐ অ্যালুমিনিয়ামের চাঁদ
দেয়নি পালাতে আমায়
একটু আগে গড়ি আর শিবু
দম দিতে বলল বোমশংকরে
মাথাটা তাই কেমন ঝিমঝিম করছে
গলাটা শুকিয়ে কাঠ

দাদা একটা মিনি হবে কি
একটাও লেবু হয়নি বিক্রি
গতকালের পনের টাকা থেকে
চেকারকে দিতে হবে দশ

বসে আছি ইশটিশানেতে
লেবু-লজেন্সের শিশিটা হাতে
খোকাখুকি তার গলা শুকিয়ে কাঠ
গাড়ি আজ লেটে দৌড়চ্ছে
বাড়ি ছেড়েছি ডিসেম্বর মাসে
পালাতে হয় নি দাদা তাড়িয়েছে
ফিরতে হলে আড়াইশো টাকা
দিতে হবে মাসের শেষে

অঙ্কতে আশি পেয়েছিলাম একবার
মা ভেবেছিল হব ইঞ্জিনিয়ার
বাবা কিছুই ভাবতে পারে নি
বাবা ছিল না যে আমার

বসে আছি ইশটিশানেতে
বসে আছি ইশটিশানেতে
গাড়ি চড়েছি ডিসেম্বর মাসে
বাড়ি ছেড়েছি ডিসেম্বর মাসে
বসে আছি ইশটিশানেতে

গাড়ি চড়েছি ডিসেম্বর মাসে

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

অঞ্জন - ২ : ববি রায়ের সাথে চলে যেও না

গানের শিরোনামঃ ববি রায়
অ্যালবামঃ ভালোবাসি তোমায়
...............................................

আকাশের রং কালো হয়ে এল বৃষ্টি নামবে এখনি জানি তবু
ছেড়া ছাতা নিয়ে ভিজে ভিজে আমি থাকব দাঁড়িয়ে তোমার অপেক্ষায়
আরো একবার একই পথে চলে একই কথা বলে কাটবে সন্ধ্যেটা
তবু রাস্তা বদলে তুমি যেও না তুমি যেও না ফেলে আমায়

স্বপ্নের রং ফিকে হয়ে গেছে ভবিষৎ আমার অনিশ্চিত
পিছনে আমার কানাগলি আর সামনে শুধুই গাঢ় অন্ধকার
গোলাপ কেনার সামর্থ্য নেই দেবার আছে শুধুই একটা গান
গানে গানে তাই করে যাই আমি তোমার কাছে একটাই আবদার

ববি রায়ের সাথে চলে যেও না ছেড়ে যেও না
ববি রায়ের কথায় বয়ে যেও না ফেলে আমায়
জানি টাকাকড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না এ অসময়

ছাপোষা এই টাইপিস্টকেই ভালো লেগেছিল তোমার একদিন
টাইপ করার ফাঁকে তুমি চেয়েছিলে ভালোবাসার দাম
আঙুল আমাদের যন্ত্রের মত লিখেছিল শুধু ফরমায়েশী চিঠি
মন বলেছিল অন্য কথা মন লিখেছিল তোমার আমার নাম

বছর ঘুরে পদোন্নতির জোয়ারে তুমি ভেসে চলে গেলে দূরে
মেশিনপত্র গুটিয়ে নিয়ে চলে গেলে তুমি ববি রায়ের ঘরে
আজ তারই আবদারে বাড়ছে তোমার ওভারটাইম বাড়ছে ঠোঁটের রং
তারই আবদারে তারই গাড়ি চড়ে হয়ত ফিরবে তুমি তোমার ঘর

ববি রায়ের সাথে চলে যেও না ছেড়ে যেও না
ববি রায়ের কথায় বয়ে যেও না ফেলে আমায়
জানি টাকাকড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না এ অসময়

পৌনে একটা বাজতে চলল এখনো জ্বলছে ববির ঘরের আলো
ঘুমিয়ে পড়েছে অফিসপাড়া ঘুমিয়ে পড়েছে গেটের দারোয়ান
টাইপ মেশিন নীরব তোমার শুনতে পাচ্ছি শুধুই তোমার হাসি
হাসতে হাসতে করছ কি তুমি আমার ভালোবাসার অপমান

জানি আমার মতোই তোমার ঘরে টনটন করে নিদারুণ অভাব
তবুও পারবে কি কেউ দিতে তোমায় সত্যিকারের ভালোবাসার দাম
পারবে কি তুমি ভুলতে তোমার ভাঙা দেয়াল তোমার কানাগলি
পারবে কি তুমি ফেলতে মুছে মনের ভিতর টাইপ করা নাম

ববি রায়ের সাথে চলে যেও না ছেড়ে যেও না
ববি রায়ের কথায় বয়ে যেও না ফেলে আমায়
জানি টাকাকড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না এ অসময়

আবার বলছি তোমায়
ববি রায়ের সাথে চলে যেও না ছেড়ে যেও না
শোনো ববি রায়ের কথায় বয়ে যেও না ফেলে আমায়
জানি টাকাকড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না এ দুঃসময়

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

অঞ্জন দত্ত - ১ : আর কত সান্ত্বনা দেবে

গানের শিরোনামঃ আর কত সান্ত্বনা দেবে
অ্যালবামঃ ইচ্ছে করেই একসাথে
............................................................

আর কত সান্ত্বনা দেবে এভাবে কি দুঃখ যাবে
যে মানুষটা সব হারালো কিছু কি আর ফিরে পাবে
আর কত সান্ত্বনা দেবে তাতে কি মন ভালো হবে
আমার দুঃখে ভাগ বসাচ্ছ শুধু শুধু কেন তবে ।।

দুঃখ রোগের হয় না অসুখ সান্ত্বনা তো কথার ঝুড়ি
আমার অসুখ আমারই থাক করছ কেন হুড়োহুড়ি

রাখছ মাথায় হাতের পরশ এভাবে কি দুঃখ যাবে
এমন কোন সান্ত্বনা নেই যাহা আঘাত ফিরিয়ে দেবে

আমার দুঃখ কেমন করে ছোবে তুমি পুরোপুরি
সান্ত্বনায় কি কমে বয়স আকাশ দেখার বুড়োবুড়ি

গাওনা বলে সান্ত্বনাতে কে পেয়েছে কি কবে
এমন কোন সান্ত্বনা নেই যাহা আঘাত ফিরিয়ে দেবে

আর কত সান্ত্বনা দেবে এভাবে কি দুঃখ যাবে
যে মানুষটা সব হারালো কিছু কি আর ফিরে পাবে
আর কত সান্ত্বনা দেবে তাতে কি মন ভালো হবে
আমার দুঃখে ভাগ বসাচ্ছ শুধু শুধু কেন তবে

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

ভূমি - ১১ : ভালো লাগে তোমার মনে আমার অবাধ যাতায়াত

গানের শিরোনামঃ ঘুম ঘুম নির্ঘুম
অ্যালবামঃ গান বাহন
.........................................

আমার আকাশ ভালো লাগে ভালো লাগে চাঁদ
ভালো লাগে তারাদের ভালো লাগে রাত
আরো ভালো লাগে তোমার মনে
আমার এই অবাধ যাতায়াত
আমার আকাশ ভালো লাগে ভালো লাগে চাঁদ
ভালো লাগে তারাদের ভালো লাগে রাত
আরো ভালো লাগে তোমার মনে
আমার এই অবাধ যাতায়াত

ঘুম ঘুম নির্র্ঘুম
ঘুম ঘুম নির্র্ঘুম

আমার বৃষ্টি ভালো লাগে ঝাপসা ঝাপটায়
ভালো লাগে ছাতা মাথায় বিদ্যুতের ভয়
আরো ভালো লাগে তোমার মনের
আমার এই গভীর আশ্রয়
আমার বৃষ্টি ভালো লাগে ঝাপসা ঝাপটায়
ভালো লাগে ছাতা মাথায় বিদ্যুতের ভয়
আরো ভালো লাগে তোমার মনের
আমার এই গভীর আশ্রয়

ঘুম ঘুম নির্র্ঘুম
ঘুম ঘুম নির্র্ঘুম

আমার রাস্তা ভালো লাগে সাদা কালো রঙ্গিন
দুস্থর দিশেহারা কেমন সীমাহীন
আরো ভালো লাগে সেই রাস্তায় তোমার সাথে সারাদিন
আমার রাস্তা ভালো লাগে সাদা কালো রঙ্গিন
দুস্থর দিশেহারা কেমন সীমাহীন
আরো ভালো লাগে সেই রাস্তায় তোমার সাথে সারাদিন

ঘুম ঘুম নির্র্ঘুম
ঘুম ঘুম নির্র্ঘুম

ভূমি - ১০ : ঘন্টা বারো তোর সাথে মোর কথা হয় নাই

গানের শিরোনামঃ বৃত্তাকারে ঘরের মাঝে
অ্যালবামঃ দেখতে দেখতে
...........................................................

পথে ঘাটে জল জমেছে
আমার ফোন বিকল
তোর সাথে মোর হয়নি কথা ঘন্টা বারো গো
পথে ঘাটে জল জমেছে
ও আমার ফোন বিকল
তোর সাথে মোর হয়নি কথা ঘন্টা বারো গো
ও আমার দিন কাটে না
আমি যে মন মরা
তুই ছাড়া মোর আধাঁর লাগে আর যে কতক্ষণ
এ কি বিড়াম্বনা
আরে কি বিড়াম্বনা
বলি জল সরায়ে দে
জবা জল সরায়ে দে
আমার ফোন সারায়ে দে
ওরে ফোন সারায়ে দে
আমি বৃত্তাকারে ঘরে মাঝে ঘুরি
কি যে করি
কোথায় যাই কিবা খাই
কারে খুঁজি কি যে পাই
সকাল সন্ধ্যে এদিক ওদিক কিছু ভাবার উপায় নাই
ঘন্টা বারো তোর সাথে মোর কথা হয় নাই
কি বিড়াম্বনারে ভাই
কি বিড়াম্বনা
এ কি বিড়াম্বনারে ভাই
কি বিড়াম্বনা
ঘন্টা বারো তোর সাথে মোর কথা হয় নাই

তিনদিন বৃষ্টি গেল
এখনো মেঘলা আকাশ
চারিধারে ঠান্ডা বাতাস হু হু করে গো
তিনদিন বৃষ্টি গেল
এখনো মেঘলা আকাশ
চারিদিকে ঠান্ডা বাতাস হু হু করে গো
আমার জ্বর আসে
জিহ্বে স্বাদ নাই
এক মিনিট এক বছর লাগে
আর যে কতক্ষণ
আরে কি বিড়াম্বনা
আরে কি বিড়াম্বনা
বলি জল সরায়ে দে
জবা জল সরায়ে দে
আমার ফোন সারায়ে দে
ওরে ফোন সারায়ে দে
এই অকাল পক্ক্ব বিকেল বেলায় করি
কি যে ধরি
কোথায় বসি বা দাঁড়ায়
কিবা খুঁজি কি হারাই
অন্ধকারে হোঁচট খেয়ে
মালাই চাকি ফুলে ঢাই
ঘন্টা বারো তোর সাথে মোর কথা হয় নাই
ঘন্টা বারো তোর সাথে মোর কথা হয় নাই
কি বিড়াম্বনারে ভাই
কি বিড়াম্বনা
এ কি বিড়াম্বনারে ভাই
কি বিড়াম্বনা

বলি জল সরায়ে দে
জবা জল সরায়ে দে
আমার ফোন সারায়ে দে
ওরে ফোন সারায়ে দে
এই রাতদুপুরে টিকটিকিরা গল্প করে
ব্যাঙের ঘ্যাংর ঘ্যাংর ঘ্যাংর গান
কানে ঝিঁ ঝিঁ পোকার তান
আমার নিদ্রা গেছে চুলোয়
আমার কঠিন অবস্থা
ব্যাঙের ঘ্যাংর ঘ্যাংর ঘ্যাংর গান
সাথে ঝিঁ ঝিঁ পোকার তান
আমার নিদ্রা গেছে উড়ে
আমার কাহিল অবস্থান
এপাশ ওপাশ করি
আমার ওষ্ঠাগত প্রাণ
এপাশ ওপাশ করি
আমার ওষ্ঠাগত প্রাণ

কি বিড়াম্বনা রে ভাই
কি বিড়াম্বনা ...........


ভূমি - ৯ : তুমি ঘর কর আজো আমার গভীরে

গানের শিরোনামঃ জানলা খোলা সন্ধ্যে বেলা
অ্যালবামঃ দেখতে দেখতে
..................................................................

জানলা খোলা সন্ধ্যে বেলা এলোমেলো শীত
ছন্নছাড়া দুঃখ তারা হয়েছে অতীত
জানলা খোলা সন্ধ্যে বেলা এলোমেলো শীত
ছন্নছাড়া দুঃখ তারা হয়েছে অতীত
বন্ধ মনে তুমি মুক্ত নীল আকাশ
ধোঁয়া ধোঁয়া কুয়াশার ভিড়ে
তুমি ঘর কর আজোও আমার গভীরে
ধোঁয়া ধোঁয়া কুয়াশার ভিড়ে
তুমি ঘর কর আজও আমার গভীরে
যত দূরেতে যাই শুধু পাশেই তাকাই
আর কানে কানে কী যে বল
জানলা খোলা সন্ধ্যে বেলা এলোমেলো শীত

রোজ বিকেলে সূর্য ঢলে
চুপিচুপি কি যে ছলে
শান্ত মনের অন্তহীন দিগন্তে
ধীরে নদীর তীরে তোমায় ঘিরে স্বপ্ন আমার
রোজ বিকেলে সূর্য ঢলে
চুপিচুপি কি যে ছলে
শান্ত মনের অন্তহীন দিগন্তে
ধীরে নদীর তীরে তোমায় ঘিরে স্বপ্ন আমার
ধোঁয়া ধোঁয়া কুয়াশার ভিড়ে
তুমি ঘর কর আজো আমার গভীরে
যত দূরেতে যাই শুধু পাশেই তাকাই
আর কানে কানে কী যে বল
জানলা খোলা সন্ধ্যে বেলা এলোমেলো শীত
ছন্নছাড়া দুঃখ তারা হয়েছে অতীত

নীল সকালে ডানা মেলে
চল চল যাই উড়ে
ক্লান্তিহীন কায়াহীন সীমান্তে
ধীরে সবুজ নীড়ে তোমায় ঘিরে বৃষ্টি আমার
নীল সকালে ডানা মেলে
চল চল যাই উড়ে
ক্লান্তিহীন কায়াহীন সীমান্তে
ধীরে সবুজ নীড়ে তোমায় ঘিরে বৃষ্টি আমার
ধোঁয়া ধোঁয়া কুয়াশার ভিড়ে
তুমি ঘর কর আজো আমার গভীরে